শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৮ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২৮ জনে।
হাসপাতাল ও সুস্থতার পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
মৃত্যুর তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সামগ্রিকভাবে ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে ১ হাজার ১৯৯ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনসহ সর্বমোট ১ হাজার ৩০৪ জন প্রাণ হারিয়েছেন।




