মূল খবরে যান

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নেতৃত্বের মানদণ্ড নিয়ে দ্বিমত, আটকে আছে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাস্বেচ্ছায় ফেরার সুযোগ নেই, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে এনে বিচার করতে হবে: রিজভীবিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকারডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা: পর্দার আড়ালে ভারত ও ঢাকার আলোচনাশেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়ালআধুনিক রাষ্ট্রের স্বপ্ন ও জিয়াউর রহমান: একটি নিবন্ধের সারসংক্ষেপএগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, সাময়িক বিঘ্নের পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিকজাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারে সদস্যরা সম্মত: খলিলুর রহমান
বাণিজ্য

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ শুরু হলেও দামে কোনো স্বস্তি মিলছে না; বরং চড়া মূল্যেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের বাজারও আগের মতোই ঊর্ধ্বমুখী থাকায় শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।

সবজির দামে পুড়ছে বাজার, চড়া মাছ-মাংসের বাজারও

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতি কেজি নতুন আলু ১৪০ থেকে ১৬০ টাকায় (কোনো কোনো বাজারে ১২০ টাকা) এবং পুরোনো আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা, নতুন টমেটো ১৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, শসা ১০০ টাকা, গাজর ১০০ থেকে ১৪০ টাকা এবং শিম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৮০ টাকা এবং ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতাদের দাবি, পুরোদমে শীতের নতুন সবজি বাজারে আসতে শুরু করলে আগামী এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমতে পারে।

সবজির পাশাপাশি মাছ, মাংস ও ডিমের বাজারেও কোনো সুখবর নেই। মাছের বাজারে প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা, বড় তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়, যেখানে বড় আকারের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা ছাড়িয়ে গেছে।

আমিষের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা, গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে। নিত্যপণ্যের এই লাগামহীন দামে ক্ষোভ প্রকাশ করে সাধারণ ক্রেতারা জানান, আয় না বাড়লেও বাজার খরচ যেভাবে বাড়ছে, তাতে সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে।

বাণিজ্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz