শনিবার এক শোক প্রকাশ ও দোয়ার আহ্বানে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, মাওলানা আরশাদ মাদানির ইলম, ইখলাস ও দ্বীনি প্রজ্ঞা মুসলিম সমাজে তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে। বর্তমান শারীরিক দুর্বলতা ও অসুস্থতার এই সময়ে উম্মাহর স্বার্থে তাঁর সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন যে, বৈশ্বিক ও আঞ্চলিক পরিমণ্ডলে মুসলিম উম্মাহর দিকনির্দেশনায় এই নেতার অবদান অনস্বীকার্য। এ অবস্থায় তাঁর ভক্ত-অনুসারীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে হাত তোলার অনুরোধ জানান এই জ্যেষ্ঠ আলেম।




