মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসনকোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসিআন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী৭ দেশের ক্বারিদের অংশগ্রহণে কাল বায়তুল মোকাররমে ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি রাষ্ট্রপতিরোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতিরবাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রীনেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ডএশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
রাজনীতি

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জামায়াত-শিবিরের জোরালো ভূমিকা না থাকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির সুকৌশলে আওয়ামী লীগের সন্ত্রাসকে স্বাভাবিক (নরমালাইজ) করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল মূলত জামায়াত-শিবিরই শিখিয়েছে।

আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, জামায়াত-শিবির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থানে না থেকে উল্টো এসব ঘটনাকে লঘু করে দেখার চেষ্টা করছে এবং এর দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

পোস্টে রাশেদ খাঁন বলেন, অতীতে ঢাবি শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েমের গুপ্তভাবে ছাত্রলীগ করার প্রসঙ্গ টেনে উল্লেখ করা হয় যে, এ ধরনের চোরাগোপ্তা আক্রমণ ও গুপ্ত রাজনীতির মূল কৌশল মূলত জামায়াত-শিবিরই আওয়ামী লীগকে শিখিয়েছে। বর্তমানে অনেক ছাত্রলীগ নেতাকর্মী ছদ্মবেশে জামায়াত-শিবিরের ছায়াতলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এবং দল ভারী করার স্বার্থে জামায়াতও তাদের সুযোগ করে দিচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।

জামায়াত-শিবিরের এ ধরনের নমনীয় অবস্থানের পেছনে দুটি রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করেন তিনি। প্রথমত, আওয়ামী লীগের বিশৃঙ্খলার কারণে বিএনপি সরকার দুর্বল হলে জামায়াত এটিকে দর-কষাকষির (বার্গেনিং টুল) হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। দ্বিতীয়ত, সম্প্রতি একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের বিষয়টির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের বিরোধিতায় জামায়াতের কৌশলগত অবস্থানের পরিবর্তন ঘটে থাকতে পারে। তবে এসব রাজনৈতিক ফায়দা হাসিল ও ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী অপশক্তিকে রুখে দিতে আগামী নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে টানা প্রতিরোধ গড়ে তোলা হবে।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz