মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকারসাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ডবিশ্ববাজারে স্বর্ণের দামে পতনমিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলমশারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রাননেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা, স্পিকার হচ্ছেন মাতান কাহানাইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
রাজনীতি

শেখ হাসিনার অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার, গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো একটি আইনি অনুরোধপত্রকে গণমাধ্যমে 'আবেদন' হিসেবে অপপ্রচার ও ভুল শিরোনামে সংবাদ পরিবেশনের তীব্র সমালোচনা করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ত্যাগ করে চটকদার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শেখ হাসিনার অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার, গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য প্রেরিত একটি সাধারণ অনুরোধপত্রকে দেশীয় গণমাধ্যমে 'আবেদন' হিসেবে চালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাইদুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠায়। যেখানে শেখ হাসিনার বাতিলকৃত পাসপোর্ট ও এনআইডির স্থানে নতুন পাসপোর্ট প্রদানের অনুরোধ জানানো হয়। কিন্তু চিঠিতে শেখ হাসিনার নিজস্ব কোনো আনুষ্ঠানিক ‘আবেদন’ না থাকা সত্ত্বেও দেশীয় গণমাধ্যমগুলো বিদেশি খবরের সূত্র ধরে ভুল ও চটকদার শিরোনামে নিউজ পরিবেশন করেছে।

প্রেস মিনিস্টার বলেন, যাচাই-বাছাই ছাড়া চটকদার শিরোনামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেশাদার সাংবাদিকতার লক্ষণ নয়। "সূত্র মতে" কিংবা "জানা গেছে"—এই ধরনের সনাতনী ও অনুমানভিত্তিক সংবাদচর্চা এবং ভিউ-কেন্দ্রিক সাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকর। তিনি মূলধারার সংবাদমাধ্যমগুলোকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ওপর ভিত্তি করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz