মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আইন ও আদালত

জিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শেষ পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২২ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

জিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন। তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি এবং মামলাসংক্রান্ত কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন। পরে তাঁকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সাফাই সাক্ষ্য শেষে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ নভেম্বর যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে ১৯ নভেম্বর ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে জিয়াউল আহসানের উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর তিনটি অভিযোগ আমলে নেওয়ার পর ২৩ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz