বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে রায় পড়া শুরু হয়। এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি ভাড়া বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে স্বপ্না ও নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২৫ মে অভিযোগপত্র দাখিলের পর ১ জুন অভিযোগ গঠন, ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং ৭ জুন ট্রাইব্যুনাল দুজনকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ ভুক্তভোগীর উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারিক আদালত। সেই দণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে।




