মূল খবরে যান

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ডিসেম্বরে আলাদা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোপ্রযুক্তি চুরিতে চীনের বহুমুখী গোয়েন্দা জাল, এনভিডিয়া বিতর্কে উত্তপ্ত ওয়াশিংটনপায়ুপথে ১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট, শাহজালালে কোটি টাকার সোনা উদ্ধারসহ পাচারকারী গ্রেপ্তারগোপালগঞ্জে আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব: অফিস খোলা, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর ভাঙচুরগোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জেশেখ হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে মিছিল-অবরোধ, ভাঙচুরের অভিযোগকর্মসংস্থানমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলশিল্পাঞ্চলের নিরাপত্তায় ড্রোন নজরদারিসহ মাঠে ৩৫ প্লাটুন বিজিবি
আইন ও আদালত

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সংস্কার হচ্ছে বাণিজ্যিক আদালত আইন, আসছে নতুন ৫ আদালত

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বাণিজ্যিক মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় প্রাথমিকভাবে ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) এক পরামর্শ সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, আগামী জানুয়ারিতেই সংশোধিত আইনটি সংসদে তোলার প্রস্তুতি চলছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সংস্কার হচ্ছে বাণিজ্যিক আদালত আইন, আসছে নতুন ৫ আদালত

শনিবার রাজধানীর একটি হোটেলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত পরামর্শ সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান আইনের সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। তাঁর মতে, বর্তমান আইনটি যথেষ্ট মানসম্মত নয় এবং এতে সালিশ আইন এমনভাবে যুক্ত করা হয়েছে যাতে মূল সালিশি ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হতে পারে।

বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে অনুমোদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি মুনাফা প্রত্যাবাসন, ভ্যাট সংক্রান্ত জটিলতা এবং বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো সংবেদনশীল বিষয়গুলো নতুন আইনে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে আগামী ১০ দিনের মধ্যে সুনির্দিষ্ট মতামত ও সুপারিশ চেয়েছে মন্ত্রণালয়।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ ইউরোপীয় ইউনিয়ন, কানাডীয় হাইকমিশন এবং নরওয়েজিয়ান দূতাবাসের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz