মূল খবরে যান

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
১৭ বছরে গ্যাসের একটি কূপও খনন হয়নি, দাবি জ্বালানিমন্ত্রীরচুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত১১ বছর পর লিবিয়ার আকাশপথে আন্তর্জাতিক বিধিনিষেধ প্রত্যাহারগৌরীর পোশাক ও চুল খোলা রাখা নিয়ে আপত্তি ছিল শাহরুখের, ভাঙতে বসেছিল সম্পর্কমহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে রেলপথ প্রতিমন্ত্রীএমবাপে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন!গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খেতে এসে কারাগারে ৭ নেতাকর্মীবাংলাদেশ দলের ‘নাম্বার নাইন’ জার্সির ভার ১৮ বছরের মাহি খানের কাঁধে
আইন ও আদালত

জামায়াত এমপির জামাতা মিজানুর রহমান জামিনে মুক্ত

জামায়াত এমপির জামাতা মিজানুর রহমান জামিনে মুক্ত

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

রাজধানীর ইসিবি চত্বরে একটি আবাসন প্রকল্পের কার্যালয় ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন শুনানির সময় আসামিপক্ষে আইনজীবী সৈকত হোসেন জামিনের আবেদন করেন। বাদীপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তার ও রিমান্ডের প্রেক্ষাপট

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে গত ১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা তার তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রিমান্ড শেষ গত ৭ অক্টোবর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।