শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করার পর স্পিকার তা গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, সাংবিধানিক নিয়ম মেনেই ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, বুধবারের কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। এছাড়া ২১ জানুয়ারির ইউপি নির্বাচন, শিক্ষার্থীদের পরীক্ষা এবং বিশ্ব ইজতেমার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে ভোট গ্রহণের সবচেয়ে উপযুক্ত সময় বেছে নেওয়া হবে বলে জানান তিনি।




