এসআরবি সূত্রের নিশ্চিত করা তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আটক করে। গ্রেপ্তারের পর তাঁকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য গুলশান থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক এই মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন সুনির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।




