সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে ভাঙ্গা এলাকায় হঠাৎ করেই রাজপথ দখল করে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে হামলা চালায় এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এই সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে কৃষক দল নেতা রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়, যা তাঁর মৃত্যুর কারণ হয়। একের পর এক স্থানে সহিংসতা ও রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।




