মূল খবরে যান

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সংবিধানের বিধান মেনে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যেই: ইসিভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের হামলায় কৃষক দল নেতা নিহত, মহাসড়কে মোটরসাইকেলে আগুনগোপালগঞ্জে প্রকাশ্য ধ্বংসযজ্ঞ ও অস্ত্র লুটপাটে উদ্বেগ বিরোধীদলীয় নেতার, নাগরিকদের সুরক্ষার তাগিদনিরীহ মানুষ যাতে না মরে তাই ধৈর্য ধরা হচ্ছে, ভিডিও দেখে গোপালগঞ্জের হামলাকারীদের ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীআসামি ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন: উত্তাল গোপালগঞ্জবিএনপি এমপি ড. ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণাকৌশলগত নীতিতে বড় পরিবর্তন: ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নিল ইরানপ্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরাতে হবে, আপিলের সুযোগ নেই: সচিবালয়ে ডা. জাহেদ
আইন ও আদালত

হাইকোর্টে চূড়ান্ত রায়: শিশু রামিসা হত্যায় সোহেল রানার ফাঁসির আদেশ বহাল, খালাস পেলেন স্বপ্না

মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বহুল আলোচিত মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করে তা বহাল রেখেছেন হাইকোর্ট। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস পেয়েছেন সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন। মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের নিষ্পত্তি করে এ রায় দেন।

হাইকোর্টে চূড়ান্ত রায়: শিশু রামিসা হত্যায় সোহেল রানার ফাঁসির আদেশ বহাল, খালাস পেলেন স্বপ্না

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন। আদালত তার রায়ে উল্লেখ করেন যে, ময়নাতদন্তের রিপোর্ট ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই তার সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একই ভবনের বাসিন্দা সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন। তদন্ত শেষে পুলিশ ২৫ মে অভিযোগপত্র দিলে ১ জুন বিচার শুরু হয় এবং ৭ জুন বিচারিক আদালত সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি জরিমানার আদেশ দেন। মঙ্গলবার হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে প্রধান আসামির সর্বোচ্চ শাস্তি বহাল থাকল।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz