যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার
অনলাইন ডেস্ক :
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বুধবার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রিশাত লস্কর, মো. আলামিন শরীফ, মো. রিংকু, মো. রাসেল, মো. নয়ন মিয়া, মো. ফয়সাল আহমেদ, মো, আমান উল্লাহ, মো. সোহাগ, মো, রিয়াজ, খায়রুল, মো. শাহিন হোসেন, মো. ফয়সাল হোসেন, মো. রাব্বি, মো. জাহাঙ্গীর ওরফে বুলু, মো. ফারুক, মো. রাহুল, মো. শাহীন, মো. রোমান, মো. রাতুল, মো. শান্ত, রবি হোসেন, সাগর, মোহাম্মদ মহিবুল্লাহ গালিম, মো. রব মোল্লা, জান্নাতুল মঈন, হারুন অর রশিদ, আরিফুল ইসলাম ও নজরুল ইসলাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।