সংসদে বাজেট অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফেজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
৭ জুন রবিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।
এ অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।
বাজেটের ওপর সরকারি দল, বিরোধীদলসহ সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং তাদের মতামত তুলে ধরবেন।
দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে।
এর আগে ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেন।