বিশ্ব

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযান: তাকফিরি গোষ্ঠীর ৬ সদস্য নিহত, বিস্ফোরক উদ্ধার

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযান: তাকফিরি গোষ্ঠীর ৬ সদস্য নিহত, বিস্ফোরক উদ্ধার

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আইআরজিসি স্থলবাহিনীর কুদস ঘাঁটির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় জনগণের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ওই সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়। সন্ত্রাসী দলটি ওই অঞ্চলে বড় ধরনের নাশকতা বা সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। পরে কুদস ঘাঁটির সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের আস্তানায় অভিযান চালান।

অভিযানের বিষয়ে আইআরজিসি আরও জানায়, রক্তক্ষয়ী এই সংঘর্ষের পর তাকফিরি গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে বেশ কিছু বিস্ফোরক প্যাকেট জব্দ করা হয়েছে। তবে নিহত সন্ত্রাসীদের পরিচয় বা তারা সুনির্দিষ্টভাবে কোন গোষ্ঠীর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করতে কুদস ঘাঁটির তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।