সর্বশেষ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ জন

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৫৮ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২৮ জন, বরিশাল বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৫৬ জন এবং রাজশাহী বিভাগে ২০৯ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যান্য অঞ্চলের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৬ জন, রংপুর বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮১ হাজার ৫৯৮ জন।

বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশার প্রজননস্থল ধ্বংস করা, বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।