মূল খবরে যান

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জামহবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, ৬ দিন পর ডোবায় মিলল মরদেহমেয়াদ শেষের পরও ‘রাকসু জিএস’ পরিচয়ে চিঠি দিলেন আম্মার, যা বললেন উপাচার্যবিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামসরায়েলের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, অনিয়মের অভিযোগ নাকচবিরামপুরে দিনব্যাপী জব ফেয়ারের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেনশিক্ষা, ভাষা ও গবেষণায় যৌথ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও ইউনান বিশ্ববিদ্যালয়নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
জাতীয়

১৫০ কিমি গতিতে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?

১৫০ কিমি গতিতে এগোচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে?

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এটি বাংলাদেশে সরাসরি বড় ধরনের তাণ্ডব না চালালেও এর প্রভাবে আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও ঘনীভূত হয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে বাংলাদেশে এটির সরাসরি বড় ধরনের ক্ষয়ক্ষতির তীব্র আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়টির গতিপথ ও সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

বাংলাদেশে আবহাওয়া ও তাপমাত্রার প্রভাব

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যেই চট্টগ্রামের মিরসরাইসহ উপকূলীয় কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং আগামী তিন দিন এই ধারা অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, গত কয়েক দিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে যে গরম বা বাড়তি তাপমাত্রা ছিল, বুধবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে তা কিছুটা কমে আসবে। তবে বৃষ্টি হলেও এখনই দেশে শীতের কোনো আমেজ শুরু হচ্ছে না। মূলত নভেম্বরের শেষের দিক থেকে শীতের অনুভূতি বাড়বে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় অতি প্রবল ঘূর্ণিঝড়টি:

  • চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,১৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে

  • কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,০৯৫ কিমি দক্ষিণ-পশ্চিমে

  • মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে

  • পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বাতাসের গতিবেগ ও সতর্কতা

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সমুদ্র তীব্র উত্তাল ও বিক্ষুব্ধ রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর সংকেত তুলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।