বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালানো হয়। এ সময় টিপসই নেওয়ার পর্যায়ে ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিবকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক রাকিবকে ২০০ টাকা জরিমানা করা হয়।
দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, অভিযানের সময় রাকিব তার নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে থাকা রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।
তিনি আরও জানান, অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাকিবকে জরিমানা করেন।




