মূল খবরে যান

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬১৪ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি, ডিবির হাতে আ.লীগ নেতা আটকপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত কমিটি গঠনযুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সিরাজগঞ্জে ৪ পুলিশ সদস্য ক্লোজডগাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিক নিহত, আহত ২জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননান্দাইলে রাতের আঁধারে রাস্তার সব ইট তুলে নেওয়ার অভিযোগঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল আমীনতাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি নাহিদ ইসলামের
সারাদেশ

যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সিরাজগঞ্জে ৪ পুলিশ সদস্য ক্লোজড

যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, সিরাজগঞ্জে ৪ পুলিশ সদস্য ক্লোজড

যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে এক এএসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলের সময় পাশেই পুলিশের একটি পিকআপ ছিল। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে বিপরীত দিকের লেন দিয়ে পুলিশের একটি পিকআপ যাচ্ছিল। এ সময় মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামতে হুমকি দেন। পরে পুলিশ সদস্যরা নীরবে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz