মূল খবরে যান

রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ঢাকায় ৮ অঞ্চলে চলবে ৮ রঙের ই-রিকশা, অন্য অঞ্চলে চলাচল নিষিদ্ধকালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে কারখানার গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি‘জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই,: স্বরাষ্ট্রমন্ত্রীলংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানতাহসিফ হত্যা মামলা: দীপের চার দিনের রিমান্ড মঞ্জুরগণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমানশেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না: সারজিসসেই রাতে বান্ধবী ও দীপের সঙ্গে রেস্টুরেন্টে ছিলেন তাহসিফ, মিলল সিসিটিভি ফুটেজ
সারাদেশ

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে কারখানার গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে কারখানার গোডাউনে আগুন, আটকে দেওয়া হলো ফায়ার সার্ভিসের গাড়ি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যে ট্রপিকাল নিটেক্স লিমিটেডের একটি গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। এতে আগুন কারখানার মূল ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, ট্রপিকাল নিটেক্স লিমিটেডের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তাঁরা। তবে চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে আর সামনে এগোতে পারেননি। এ সময় কোনো সহযোগিতাও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গোডাউনে আগুন লাগার পর আশপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তা কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়া কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

গত দুই সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। রোববার সকালেও নতুন করে বিক্ষোভ শুরু হলে আশপাশের কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz