মূল খবরে যান

সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত দুই সংসদ সদস্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুনপোশাক খাতে অস্থিরতার পেছনে আ.লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী‘চাইলেই যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারি’: ট্রাম্পসরকারি চার শতাধিক গাছ কাটার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার৫০০ কোটি টাকারও বেশি সম্পদের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিকে ঘিরে প্রশ্ন! বাড়ি আছে কানাডা ও ডেনমার্কেশ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশেরতুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল
সারাদেশ

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৮০ কারখানায়

সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ৮০ কারখানায়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের মধ্যে দুই জেলায় অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর সাভারে অস্থিতিশীলতা তৈরি হয়।

এ ঘটনায় সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে উপজেলার অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দুই জেলায় মোট অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz