মূল খবরে যান

সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুনপোশাক খাতে অস্থিরতার পেছনে আ.লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী‘চাইলেই যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারি’: ট্রাম্পসরকারি চার শতাধিক গাছ কাটার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার৫০০ কোটি টাকারও বেশি সম্পদের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিকে ঘিরে প্রশ্ন! বাড়ি আছে কানাডা ও ডেনমার্কেশ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশেরতুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেলবিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারেক রহমানের নেতৃত্বে সার্বভৌমত্ব রক্ষা করব: রিজভী
সারাদেশ

তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের বলে নিশ্চিত করেছে সংস্থাটি। গত বুধবার তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়।

রোববার (১ নভেম্বর) পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়। তাহসিফ মিরপুর-২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, ২০২২ সালে মোটরসাইকেলটি কিনেছিলেন তাহসিফ। তবে এখনো সেটির নিবন্ধন করা হয়নি।

নিখোঁজ হওয়ার আগে বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানান পিবিআই কর্মকর্তা।

তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন দীপ। মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz