স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজন করে মারা গেছেন; আর নতুন ভর্তি হওয়া ১ হাজার ১৫২ রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, চট্টগ্রামে ১৬৫, খুলনায় ১২৯, রাজশাহীতে ১১৮, বরিশালে ১১৪, রংপুরে ৫৫, ময়মনসিংহে ৪৩ এবং সিলেটে পাঁচজন রয়েছেন।
চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৪ দিনে ১০৮ জন, অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে প্রাণ হারিয়েছেন।




