মূল খবরে যান

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

গাজীপুরে আন্দোলনকারীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করা হলে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরে গেছেন আন্দোলনরত শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল পৌনে ৯টার দিকের এ ঘটনার পর কোনাবাড়ি এলাকায় অসন্তোষের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং এখনো ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

গাজীপুরে আন্দোলনকারীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা

ছবি: মোঃ সালমান ইসলাম

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে কোনাবাড়ি এলাকায় শ্রমিক অসন্তোষের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং এখন পর্যন্ত জেলার ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz