মূল খবরে যান

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী বুধবার (২ ডিসেম্বর ২০২৬) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সফরসূচিতে জানানো হয়েছে, ওই দিন সকালে যশোরে বিমান বাহিনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর দুপুরে কুষ্টিয়ায় পৌঁছে বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান; এরপর দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুরের কর্মসূচির পর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী; একই সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz