সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পৃক্ত রয়েছে, যাদের প্রত্যেকেই বর্তমানে কঠোর নজরদারিতে আছেন।
দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত আদালত নেবে; তবে পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না এবং একমাত্র কূটনৈতিক চ্যানেলেই তাদের প্রত্যর্পণ সম্ভব।
এ ছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রকম প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।




