সর্বশেষ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায়  শিশু নিহত

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায়  শিশু নিহত

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায়  শিশু নিহত

গোপালগঞ্জ সংবাদদাতা:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৫ বছর বয়সের ছাবিহা খানম নামে এক শিশু নিহত হয়েছে।

আজ ৬ জুলাই শনিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত ছাবিহা খানম উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে।সে খেলতে খেলতে রেল লাইনের পাশে গেলে গোপালগঞ্জ থেকে রাজশাহী গামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সেখানে পুলিশ পাঠানো হয়েছে।