সর্বশেষ

কাশিয়ানীতে র‍্যাবের হাইওয়ে অ্যাকশন ৭ কেজি গাঁজাসহ ওসমান গ্রেপ্তার

কাশিয়ানীতে র‍্যাবের হাইওয়ে অ্যাকশন ৭ কেজি গাঁজাসহ ওসমান গ্রেপ্তার

কাশিয়ানীতে র‍্যাবের হাইওয়ে অ্যাকশন
৭ কেজি গাঁজাসহ ওসমান গ্রেপ্তার

 

গোপালগঞ্জ সংবাদদাতা:

গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাব--এর এক বিশেষ অভিযানে সাত কেজি গাঁজাসহ মো. ওসমান সানা (১৮) নামে এক তরুণ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ( জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকারকুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর সামনে থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-, খুলনার সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, সরকারের মাদকবিরোধীজিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত টহলের সময় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে অবস্থান নিয়ে সন্দেহভাজন হিসেবে ওসমান সানাকে আটক করে র‍্যাব। পরে তার দেহ সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নিখুঁতভাবে প্যাকেজজাত করা সাত কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওসমান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সুকৌশলে বিভিন্ন এলাকায় মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল। জব্দকৃত মাদকসহ তার বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব- কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে বাঁচাতে তাদের এই সাঁড়াশি অভিযান আগামীতেও সমানতালে অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে আজই আসামিকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।