মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচিশুটিং শেষে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ করব: ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আইনি লড়াইয়ে ফারিন খানরিকেলটনের সেঞ্চুরি ও রাবাদা-বাভুমার ফিফটিতে ৫৫৭ রান দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
জাতীয়

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি ২০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি ২০০০

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। আর এসব মামলায় ২০০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলার মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি ও কাফরুল থানায় একটি মামলা করা হয়েছে।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর থানায় সিটি করপোরেশন বাদী হয়ে গাড়ি পোড়ানোর মামলা, পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলার মামলা এবং ট্রাফিক পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা রুজু করেছে। তিন মামলায় আসামির সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন করে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিটি করপোরেশন গাড়ি পোড়ানোর অভিযোগে সিটি করপোরেশন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। সেখানে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে।

এর আগে, গতকাল বুধবার সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান চলছিল। অভিযানের একপর্যায়ে হোপ মার্কেটসংলগ্ন বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের নিচে থাকা ভাসমান দোকান সরাতে গিয়ে ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায় বলে স্থানীয় দোকানি ও প্রত্যক্ষদর্শীরা জানান। আগুনে মার্কেটের পাঁচটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ক্ষুব্ধ হকার ও দোকানিরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ বাধে। হকাররা ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

সংঘর্ষের সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশের একটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়। সংঘর্ষের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ নম্বরের সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরাও বাধার মুখে পড়েন। এরপর দুপুরের দিকে আবার উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি। মিরপুর-১০ থেকে ১৩ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz