শনিবার (৩ অক্টোবর) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিথ্যা মামলা প্রত্যাহার এবং রিমান্ডের আদেশ বাতিল করে অবিলম্বে আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অন্যায়ের প্রতিবাদ করে তিনি আবারও বীরত্বের সাহসিকতা দেখিয়েছেন।
সমাবেশে জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলার আগে বিএনপি নেতাদের নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা দাবি করেন, বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিল। সে সময় রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেত না এবং অনেকে মোবাইল পর্যন্ত বন্ধ রাখতেন।
আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের নয়, বরং সরকারেরই তলে তলে যোগাযোগ ও সখ্য রয়েছে বলে দাবি করে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এ কারণেই আজ আওয়ামী লীগ রাজপথে মিছিল করার সুযোগ পাচ্ছে। তবে পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য সরকার এগিয়ে এলে বিরোধী দল তাতে সর্বাত্মক সহযোগিতা করবে।
ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম, উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত প্রমুখ। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় ও প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।