সারাদেশ

দুপচাঁচিয়ায় নাশকতা মামলার আসামি আ. লীগ নেতা বদরুল গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় নাশকতা মামলার আসামি আ. লীগ নেতা বদরুল গ্রেপ্তার

 

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সাহারপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বদরুল আলম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাহারপুকুর চন্দদীঘি গ্রামের মৃত আহম্মদ আলী আকন্দের ছেলে।

ঘটনার প্রেক্ষাপট

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালিয়ে সাহারপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

ঘটনার বিস্তারিত জানিয়ে দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলার আসামি হিসেবেই বদরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।