সারাদেশ

বাগেরহাটে জোড়া মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩, আহত ৬

বাগেরহাটে জোড়া মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩, আহত ৬

 

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

দুর্ঘটনায় নিহতরা হলেন—

  • মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪)

  • দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩)

  • একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)

হতাহতের বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান জানান, সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৩ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। প্রাথমিক চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরেছেন এবং গুরুতর আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যা বলছে পুলিশ

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ডাব বহনকারী একটি নসিমনের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।