জাতীয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, গ্রিডে যুক্ত হলো ১৩২১ মেগাওয়াট

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, গ্রিডে যুক্ত হলো ১৩২১ মেগাওয়াট

 

শনিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমানে দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে।

কেন্দ্রটি সূত্রে জানা যায়, উৎপাদিত বিদ্যুতের মধ্যে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি সফলভাবে সমাধান করার পর এই সর্বোচ্চ উৎপাদনের মাইলফলক অর্জিত হলো, যা দেশের বর্তমান বিদ্যুৎ চাহিদ মেটাতে বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সংক্ষিপ্ত প্রেক্ষাপট:

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপালে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় গঠিত হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল), যার মাধ্যমে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।