শনিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত '১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা ও মাদক নির্মূলে গুরুত্ব:
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে দূর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
মাদক পাচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এগুলো ঢুকিয়ে দিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।" রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের তদবির বরদাস্ত করা হবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং পুলিশ বাহিনীও মাদক সম্পৃক্ততার বিষয়ে তাদের সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেবে।
সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, আমরা সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে চাই। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল এটি রোধ করা সম্ভব।
উপস্থিত ব্যক্তিবর্গ:
টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃন্দ।
এছাড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।