মূল খবরে যান

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
চকরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সং\ঘ\র্ষে নি'হ'ত ২, আ'হত ২সন্দ্বীপে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল ও রাস্তা নির্মাণের অভিযোগ, তালুকদার পরিবারের সংবাদ সম্মেলনআইসিসি র‍্যাংকিংয়ে জোড়া সাফল্য: টেস্টের শীর্ষে জানসেন, টি-টোয়েন্টিতে সিংহাসন পুনরুদ্ধার অভিষেকেরনির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরাইল: অবরুদ্ধ প্রধান সড়কবাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীরআওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলামগুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজা শেষে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটআলভারেজকে দলে ভেড়ানোর অননুমোদিত চেষ্টা: বার্সেলোনাকে প্রতীকী জরিমানা
সারাদেশ

পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, চালক পলাতক

পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, চালক পলাতক

পাবনার জালালপুরে ঢাকা-পাবনা মহাসড়কে বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে রোমান (২৪) নামে সরকারি এডওয়ার্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রত্নদ্বীপ রিসোর্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় রিকশায় থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ঢাকা-পাবনা মহাসড়কে আবারও ঝরল তাজা প্রাণ। জালালপুর এলাকায় হিমেল পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে রোমান নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

যেভাবে দুর্ঘটনা ঘটলো

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রোমান এক নারীকে নিয়ে রিকাযোগে ঢাকা-পাবনা মহাসড়ক ধরে যাচ্ছিলেন। রিকশাটি রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী ‘হিমেল পরিবহন’-এর একটি বাস সামনে থেকে সরাসরি সেটিকে ধাক্কা দেয়। ধাক্কার চোটে রোমান রিকশা থেকে ছিটকে বাসের সামনে পড়ে যান।

ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রিকশাকে ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা চালককে বাস থামাতে চিৎকার করলেও তিনি গাড়ি না থামিয়ে রোমানের ওপর দিয়েই চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়।

আইনি ব্যবস্থা ও পুলিশের বক্তব্য

দুর্ঘটনায় গুরুতর আহত নারী যাত্রীকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে ধাওয়া করে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

হাইওয়ে পুলিশ জানায়, বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।