মূল খবরে যান

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মার্কিন ডিএফসির অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ারপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: রুমী সভাপতি, রিমু সাধারণ সম্পাদকজবিতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা সন্দেহে আটক ৫ কর্মকর্তা, প্রক্টরের কাছে সোপর্দআনুষ্ঠানিক শর্ত পেলে বিবেচনা করা হবে: শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীছোট এক পিতলের রিংয়ে বদলে গিয়েছিল যুদ্ধের মোড়: বিজ্ঞানী টিলি শিলিংয়ের গল্পডিজিটাল বিনোদন ও কাঠামোগত সংকটে কমছে পাঠকের সংখ্যা, বৈশ্বিক সূচকে পেছনের সারিতে বাংলাদেশনির্ধারিত সময়ে মজুরি কার্যকরের তাগিদ: স্থগিত সভা দ্রুত আহ্বানের দাবি পোশাকশিল্প মালিকদেরব্র্যান্ড প্রমোশন নিয়ে বিতর্ক: অপু বিশ্বাস ও পরীমণির পালটাপালটি মন্তব্য
সারাদেশ

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলো।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় অবস্থান করবেন। তাঁরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করবেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz