গণমাধ্যমের তথ্যানুযায়ী, এলাকার উন্নয়ন প্রস্তাব, অনিয়ম, নাগরিক ভোগান্তি ও সেবা পাওয়ার ক্ষেত্রে নানা হয়রানির কথা সরাসরি প্রতিনিধির কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগৃহীত অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিজে পর্যালোচনা করবেন মির্জা আব্বাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন।
এলাকাবাসীর উদ্দেশে মির্জা আব্বাস জানান, জনগণের সমস্যা সমাধান করা এবং তাদের পাশে থাকাই জনপ্রতিনিধি হিসেবে তাঁর অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের কণ্ঠস্বরই এলাকার ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক হবে উল্লেখ করে তিনি ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।




