গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রায় ১১ মিটার ব্যাসের এই বস্তুটির কথা উল্লেখ করা হয়। সম্প্রতি হার্ভার্ডের বিজ্ঞানী আভি লোয়েব ও তাঁর দল বস্তুটির আলো প্রতিফলন ও ঘূর্ণন গতির বিশ্লেষণ করে জানান, এর বৈশিষ্ট্যগুলো চার দশক আগে নিখোঁজ হওয়া সোভিয়েত যান ‘ফোবোস-১’-এর সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ। লোয়েব মজা করে মন্তব্য করেছেন, ভবিষ্যতে ক্যামেরায় এর গায়ে ‘মেড ইন দ্য ইউএসএসআর’ লেখা দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
অন্যদিকে, বিজ্ঞানীদের অপর অংশের মতে এটি একটি ‘ডার্ক কমেট’ অথবা পানিশূন্য গ্রহাণু, যার ভেতরের গ্যাস বা সূর্যের বিকিরণের কারণে গতিপথ বদলাচ্ছে। নাসা জানিয়েছে, বস্তুটি থেকে পৃথিবীর কোনো বিপদের আশঙ্কা নেই। এই রহস্যের চূড়ান্ত সমাধান মিলতে পারে ২০৩১ সালের জুলাই মাসে, যখন জাপানের হায়াবুসা-২ মহাকাশযান বস্তুটির খুব কাছ থেকে ছবি ও তথ্য সংগ্রহ করবে।




