রাজনীতি

খুলনা মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৪১ সদস্যের কমিটি অনুমোদন

খুলনা মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৪১ সদস্যের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর শাখার ৪১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহর সুপারিশের ভিত্তিতে খুলনা মহানগর শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষর করেন।

অনুমোদিত ৪১ সদস্যের কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান মোঃ ইফতেখার আলী বাবু পিএইচএফকে সভাপতি এবং ব্যবসায়ী শেখ মনজু হাসান অপুকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।

কমিটিতে ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান, সিএন্ডএফ-এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলী খাতুনকে সহ-সভাপতি করা হয়েছে।

এ ছাড়া মোঃ রিপন তরফদারকে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ শামীম জিহাদকে যুগ্ম সাধারণ সম্পাদক, রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ পিএইচএফকে সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ইউসা জহিরকে প্রচার সম্পাদক, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনকে দপ্তর সম্পাদক, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জিএম মোরশেদ রনিকে কোষাধ্যক্ষ এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ হুমাইরা মুসলিমা বাবলিকে মহিলা সম্পাদিকা করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, নবগঠিত এ কমিটির মাধ্যমে খুলনা মহানগরে জাতীয়তাবাদী পেশাজীবীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা মহানগর কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান নবগঠিত খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তারা নবগঠিত কমিটির নতুন নেতৃত্বের সাফল্য কামনা করে বলেন, খুলনা মহানগরের পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।