মূল খবরে যান

বুধবার, ২১ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তশেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁনচট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানভেদরগঞ্জের আবাসিক হোটেল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার, টাকা দাবির অভিযোগবাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে৪০ লাখ কৃষকের কাছে পৌঁছাবে কৃষক কার্ড, মিলবে আবহাওয়ার পূর্বাভাস: প্রধানমন্ত্রীআসামে দুই দিনে ১১০০টির বেশি মুসলিম পরিবার উচ্ছেদচট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জাতীয়

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনসহ দলের নেতারা।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে চট্টগ্রাম সফর করছেন ডা. শফিকুর রহমান।

দলীয় নেতাকর্মীরা জানান, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

সম্মেলনে সংগঠনের প্রাক্তন সাথী ও সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীল ভূমিকা পালনে করণীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।