মূল খবরে যান

বুধবার, ২১ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্তশেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁনচট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানভেদরগঞ্জের আবাসিক হোটেল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার, টাকা দাবির অভিযোগবাঁশখালীতে সরকারি পুকুরের মাছ লুটের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে৪০ লাখ কৃষকের কাছে পৌঁছাবে কৃষক কার্ড, মিলবে আবহাওয়ার পূর্বাভাস: প্রধানমন্ত্রীআসামে দুই দিনে ১১০০টির বেশি মুসলিম পরিবার উচ্ছেদচট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জাতীয়

৪০ লাখ কৃষকের কাছে পৌঁছাবে কৃষক কার্ড, মিলবে আবহাওয়ার পূর্বাভাস: প্রধানমন্ত্রী

দেশের ৪০ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা কৃষি উপকরণে সহায়তা, ফসলের বিমা, ব্যাংকঋণ গ্রহণ এবং মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস জানার সুবিধাসহ প্রায় ১০ ধরনের সুবিধা পাবেন বলে জানান তিনি।

৪০ লাখ কৃষকের কাছে পৌঁছাবে কৃষক কার্ড, মিলবে আবহাওয়ার পূর্বাভাস: প্রধানমন্ত্রী

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘এই কৃষক কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে যদি জানতে চান, আপনি জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি হবে না।’

কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিশ্বাস করে, কৃষি বাঁচলে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ লক্ষ্যেই কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ বা কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর ধীরে ধীরে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।

কৃষি উপকরণে সহায়তা দেওয়ার পরিকল্পনা

প্রধানমন্ত্রী বলেন, কোনো কৃষক বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করলে কৃষক কার্ডের মাধ্যমে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়ার চেষ্টা করবে সরকার। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় ও আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

ফসলের বিমা ও ব্যাংকঋণের সুবিধা

কৃষক কার্ডের সম্ভাব্য সুবিধা তুলে ধরে তারেক রহমান বলেন, এ কার্ডের মাধ্যমে কৃষকেরা তাঁদের ক্ষেতের ফসলের বিমা করতে পারবেন। একইভাবে ব্যাংক থেকে ঋণ নিতে চাইলে কৃষক কার্ডের মাধ্যমে সহজে ঋণ গ্রহণের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, কৃষকের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানোর ব্যবস্থা থাকবে। আগামীকাল বৃষ্টি হবে কি না, তা জানতে পারলে কৃষকেরা বীজ বপন, সার প্রয়োগসহ বিভিন্ন কৃষিকাজের সময় নির্ধারণ করতে পারবেন।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা থাকবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষকদের কৃষি উপকরণ সংগ্রহ, আর্থিক সেবা গ্রহণ ও চাষাবাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্ডটি সহায়ক হবে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।