মূল খবরে যান

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
পাবনায় কওমি মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, গণধোলাই ও অগ্নিসংযোগহেবরনে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়তে মাত্র ৫ মিনিটের আল্টিমেটাম ইসরায়েলেরবগুড়া কারাগারে সাবেক যুবলীগ নেতার মৃত্যুসুস্থ থাকতে তরুণদের নতুন ভাবনা, গুরুত্ব পাচ্ছে মানসিক প্রশান্তিবাংলাদেশে বেকারত্বের সংকট: শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ কোন পথে?অস্কারের জন্য চলচ্চিত্র নির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিচার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণের বাজারশিগগিরই পৃথিবীতে মানুষের চেয়ে বেশি হবে এআই এজেন্ট: মাইক ওয়ালশ
সারাদেশ

বগুড়া কারাগারে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়া কারাগারে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়া জেলা কারাগারে বন্দি অবস্থায় ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের (৪৪) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলায় তিনি গত ৩-৪ মাস ধরে বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও স্বজনদের বক্তব্য

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সোহরাব হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃতের বড় ভাই শহিদুল ইসলাম জানান, কারা কর্তৃপক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষ বিষয়টি তাদের অবহিত করেছে। আইনি সকল আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে একই দিন আসর নামাজ শেষে ধুনটের চর ধুনট এলাকার ‘জান্নাতুল ফেরদৌস কবরস্থানে’ তার দাফন সম্পন্ন হয়।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।