মূল খবরে যান

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় ৩ দিন ধরে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ব্যাংকিং সেবা স্বাভাবিকসরকারি ফি ২০ টাকা, নকল পেতে খসল ১,৯০০ টাকা! লালবাগ ভূমি অফিসে চরম অরাজকতামগবাজারে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে পুলিশপাবনায় কওমি মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, গণধোলাই ও অগ্নিসংযোগহেবরনে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়তে মাত্র ৫ মিনিটের আল্টিমেটাম ইসরায়েলেরবগুড়া কারাগারে সাবেক যুবলীগ নেতার মৃত্যুসুস্থ থাকতে তরুণদের নতুন ভাবনা, গুরুত্ব পাচ্ছে মানসিক প্রশান্তিবাংলাদেশে বেকারত্বের সংকট: শিক্ষিত তরুণদের ভবিষ্যৎ কোন পথে?
সারাদেশ

মগবাজারে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে পুলিশ

মগবাজারে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, তদন্তে পুলিশ

রাজধানীর মগবাজার এলাকায় জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় তিনি অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভোরের দিকে মগবাজার এলাকায় আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে স্বস্তির বিষয় হলো, গুলির সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন না। ফলে অক্ষত রয়েছেন।"

কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

ওসি আসাদুজ্জামান আরও বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার মূল কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।"

উল্লেখ্য, সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় এই তারকা ক্রিকেট প্রশাসনেও সুপরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।