মূল খবরে যান

সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত দুই সংসদ সদস্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুনপোশাক খাতে অস্থিরতার পেছনে আ.লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী‘চাইলেই যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারি’: ট্রাম্পসরকারি চার শতাধিক গাছ কাটার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার৫০০ কোটি টাকারও বেশি সম্পদের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিকে ঘিরে প্রশ্ন! বাড়ি আছে কানাডা ও ডেনমার্কেশ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশেরতুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল
বিশ্ব

‘চাইলেই যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারি’: ট্রাম্প

ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এখন চাইলে যেকোনো সময় দেশটিকে অচল করে দিতে পারে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

সমাবেশে তিনি বলেন, ‘আমরা ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছি। চাইলে যেকোনো সময় তাদের অচল করে দিতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ভালোভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কখনো কখনো এভাবে চলতে পারে না। আমরা কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করছি। তবে আমার মনে হয়, পরিস্থিতি খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা তাদের পুরোপুরি অচল করে দেব। তাহলেই সবকিছুর অবসান হবে।’

এ ছাড়া আইওয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে তিনি যতটা সম্ভব প্রাণহানি এড়াতে চান।

তিনি বলেন, ‘আমি ভালো হতে চাই এবং যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি।’

তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘কিন্তু একটা সময় আসবে, যখন আমাদের তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’

এ সময় তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাঁর আশা, খুব শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে পেট্রলের বাড়তি দাম খুবই সামান্য মূল্য। তবে শিগগিরই জ্বালানির দাম অনেক কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz