মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচিশুটিং শেষে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ করব: ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আইনি লড়াইয়ে ফারিন খানরিকেলটনের সেঞ্চুরি ও রাবাদা-বাভুমার ফিফটিতে ৫৫৭ রান দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
জাতীয়

‘দেশ চলছে পরিকল্পনা অনুযায়ী, নাকি পরিকল্পনা চলছে বাস্তবতা থেকে পালিয়ে?’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘দেশ চলছে পরিকল্পনা অনুযায়ী, নাকি পরিকল্পনা চলছে বাস্তবতা থেকে পালিয়ে?’: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা আগেভাগে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্ল্যানের অভাব নেই, অভাবটা বোধহয় বাস্তবতার সঙ্গে প্ল্যানের মিলের। নিত্যপণ্যের দাম বাড়ছে, বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ আসছে, জ্বালানি তেল আর গ্যাসের দাম বাড়ছে। কার্ডেরও অনেক গল্প চলছে। সামনে আর কী কী বাড়বে, বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক।’

সরকারের পরিকল্পনা ও বাস্তব পরিস্থিতির মধ্যে সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি লেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, জ্বালানি সংকটের সমাধান না হওয়া, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও মন্ত্রীদের সমালোচনার জেরে ৩০ জন নাগরিককে গ্রেপ্তার এবং মিরাজ শেখের গুম হওয়ার ঘটনা—এসব কি সরকারের পরিকল্পনার অংশ, নাকি পরিকল্পনার বাইরে চলে যাচ্ছে?

গণভোটের ফল বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষ্য, জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে উৎসাহিত করার পর এখন সেই ভোটের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। গণভোটে প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নের অগ্রগতি কোথায়, তা জানতে চান তিনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জনগণের সম্মতির ভিত্তিতে গড়ে উঠবে, নাকি সরকারের সুবিধামতো সাজানো হবে—এ প্রশ্নও তোলেন।

র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতায় এসে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তন করে এসআরবি গঠন করা হয়েছে। তাঁর প্রশ্ন, বাহিনীর নাম পরিবর্তন করলেই যদি সংস্কার হয়, তাহলে পুরোনো ব্যবস্থাকে নতুন মোড়কে ফিরিয়ে আনার নাম সংস্কার, নাকি প্রতিশ্রুতির সঙ্গে দ্বিচারিতা?

পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘প্ল্যান শুনতে শুনতে জনগণের এখন একটাই প্রশ্ন, দেশ চলছে প্ল্যান অনুযায়ী, নাকি প্ল্যান চলছে দেশের বাস্তবতা থেকে পালিয়ে?’

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz