মূল খবরে যান

সোমবার, ৯ নভেম্বর ২০২৬২৪ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আন্দোলনকারীদের দাবি পূরণ করেছিল তৎকালীন সরকার: পলকের আইনজীবীনলছিটিতে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ ছাত্রলীগ নেতা ছিনতাই: গ্রেপ্তার ৭, মামলা দায়েরলাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভজামায়াত ও আওয়ামী লীগ এক হয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে'বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো কোনো দল নেই, কোথাও সারের সংকট বা চাঁদাবাজি নেই'‘৯৬-এর মতো আ.লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে’: রাশেদ খাঁনসংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানদেশকে স্বাবলম্বী করতে সমবায় আন্দোলন জোরদারের আহ্বান রিজভীর
জাতীয়

লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ

লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ

সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি কমানো এবং সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ১২ দফা দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অটোরিকশা চালকরা।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভে কয়েকশ অটোচালক অংশ নেন। এ সময় তারা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এবং অবিলম্বে প্রশাসনের হয়রানি বন্ধের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রায় ৭০ লাখ দরিদ্র পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্তু সরকার প্রণীত নতুন এবং হয়রানিমূলক নীতিমালার অজুহাতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ চালকদের প্রতিনিয়ত নানামুখী হেনস্তার শিকার হতে হচ্ছে।

এদিকে অটোচালকদের এই ১২ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে সোমবার সকাল থেকেই রাজধানীর ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকাগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ রাখেন চালকদের একটি বড় অংশ। ফলে এসব এলাকার প্রধান ও শাখা সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচলে স্থবিরতা দেখা দেয়।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz