মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় ডিআরইউ'র নিন্দা

তার পুরো নাম সাজ্জাদুল হক নাঈম। বাবার নাম সাঈদ এবং মায়ের নাম মদিনা। এলাকায় সে দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত।

সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় ডিআরইউ'র নিন্দা

বার্তা প্রেরক-রাশিম মোল্লা 


ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবকন্ঠের  চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ। এই ঘটনায় রাজধানীর খিলখেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর, ২০২৫) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে হুমকীদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান।

সাংবাদিক জাহাঙ্গীর কিরণ জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি খিলক্ষেতের বড়ুয়ায় মানবকন্ঠের অফিসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজের সঙ্গে নিউজ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং করার সময় আমার মোবাইল নাম্বারে ০১৭১২-৪৬০২৬৯ তে ০১৯০১-২০৪২০১ নাম্বার থেকে বেশ কয়েকটি কল আসে।

জরুরি মনে করে মিটিংয়ের মধ্যেই আমি ফোন রিসিভ করি। আর সঙ্গে সঙ্গেই উক্ত নাম্বার থেকে কল করে অপরিচিত ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। আমি তাকে তার পরিচয় জানতে চাইলে সে কিশোরগঞ্জের নিকলী উপজেলার নাঈম বলে জানায়। এসময় আমাকে কথা বলার সুযোগ না দিয়ে বাবা, মা তুলে গালাগাল শুরু করে।

'তোর চিফ রিপোর্টারগিরি ছুটায়ে দিবো বলে অকথ্য ভাষায় গালাগাল করার এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি সে কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন বড়হাটি গ্রামের লোক। তার পুরো নাম সাজ্জাদুল হক নাঈম। বাবার নাম সাঈদ এবং মায়ের নাম মদিনা। এলাকায় সে দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz