মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার
জাতীয়

সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩

সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩

সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩


স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘাটে উপস্থিত অন্যান্য লঞ্চের মালিক ও চালকদের সময়মতো যাত্রী পরিবহনে কঠোরভাবে সতর্ক করা হয়। প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।

যাত্রী হয়রানি, অনিয়ম এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিপজ্জনকভাবে ও অবৈধ উপায়ে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়। প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এদিকে (১৮ মার্চ) লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হওয়া যাত্রীদের সন্ধানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত এই তৎপরতা চলবে বলে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। যাত্রীদের সচেতনভাবে চলাচল করতে হবে এবং কোনো অনিয়ম দেখলেই কর্তৃপক্ষকে জানাতে হবে।”

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz