মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারিউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রীজিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবারআমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
খেলা

আবাহনী-ফর্টিসের লড়াই আজ

আবাহনী-ফর্টিসের লড়াই আজ

আবাহনী-ফর্টিসের লড়াই আজ

 স্টাফ রিপোর্টার, ক্রীড়া:

বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব সেরা পাঁচে নেই। মাত্র তিন জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ছয় নম্বরে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের (২৮ পয়েন্ট) চেয়ে পিছিয়ে ১৪ পয়েন্টে। লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতে মোহামেডানের ট্রফি ধরে রাখার সম্ভাবনা নেই। 

মতিঝিলপাড়ার ক্লাবটি ব্যাকফুটে চলে গেলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড আছে দারুণ ছন্দে। এই মৌসুমে তাদের সঙ্গে সমানতালে টেক্কা দেওয়া ফর্টিস এফসিও শিরোপার স্বপ্ন দেখছে। হারানো শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা কিংসকে ছুঁতে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে আবাহনী ও ফর্টিস এফসি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগে দুই দলের লড়াইটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।

ফর্টিস এবং আবাহনীর পয়েন্ট সমান ২৫। গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুইয়ে আবাহনী (‍+১৫) এবং তিনে ফর্টিস (‍+১০)। দুই দলের চেয়ে তিন পয়েন্ট বেশি পেয়ে সবার ওপরে লিগের বসুন্ধরা কিংস।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz